সর্বশেষ

» সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মাহবুবুল হক চৌধুরী ভিপি

প্রকাশিত: ০৪. নভেম্বর. ২০২৪ | সোমবার

চেম্বার প্রতিবেদক: সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী ভিপি।

তিনি ইতিপূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিলেট জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে,সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।

আগের সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীকে স্বপদে রেখেই আজ সোমবার (৪ নভেম্বর) নতুন কমিটি ঘোষণা করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

নতুন পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি আছেন ২০ জন, সহ সাধারণ সম্পাদক ১৫ জন, সাংগঠনিক সম্পাদক ৫ জন, সহ সাংগঠনিক সম্পাদক ৫ জন, সম্মানিত সদস্য ১১ জন এবং সাধারণ সদস্য আছেন ৪১ জন।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031