সর্বশেষ

» কানাইঘাটে স্ট্রোং স্পোর্টিং ক্লাবের ৪দিন ব্যাপী মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

প্রকাশিত: ১৯. অক্টোবর. ২০২৪ | শনিবার

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলার ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ,স্ট্রোং স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ১ম ৪দিন ব্যাপী মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে বিয়ানীবাজার উপজেলার ইয়াং স্টার স্পোর্টিং আদিনাবাদ কোনা।

রানার্সআপ হয়েছে কানাইঘাট উপজেলার ভাই ভাই স্পোর্টিং ক্লাব বোরহান উদ্দিন বাজার।

গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে স্থানীয় মুকিগঞ্জ বাজারের পাশের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলা পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খেলা পরিচালনা কমিটির সভাপতি জয়নাল আবেদিন চৌধুরীর সভাপতিত্বে
ও হরিশিংমাটিমাটি যুব সংঘের সদস্য তানভীর আহমেদ রাফির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের ট্রেজারার সাংবাদিক তাওহীদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ঝিংগাবাড়ী ইউপির ৭নং ওয়ার্ড সদস্য আব্দুল কাদির, প্রবীন মুরব্বি মুজম্মিল আলী ধলাই, টুর্ণামেন্টের সহ-সভাপতি হাছন আলী ও ফয়জুর রহমান।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30