সর্বশেষ

» খন্দকার আব্দুল মোক্তাদিরকে সিলেট মহানগর কৃষক দলের ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত: ১১. অক্টোবর. ২০২৪ | শুক্রবার

চেম্বার ডেস্ক: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদিরকে সিলেট মহানগর কৃষক দলের নেতৃবৃন্দ আজ শুক্রবার ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর কৃষকদলের নব নির্বাচত সভাপতি হুমায়ুন কবির শাহীন,সাধারণ সম্পাদক সোলেমান আহমদ সিদ্দিকী,সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান আহমদ,বিমান বন্দর থানা কৃষক দলের আহবায়ক এ কে এম শাহাজাহান,জালালাবাদ থানা আহবায়ক ফখর উদ্দিনসহ মহানগর কৃষক দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির বলেন, নতুন কমিটি গঠনের ফলে সিলেটে কৃষক দলের প্রত্যেকটি কমিটি আরো শক্তিশালী হবে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন আরো বেগবান হবে।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930