সর্বশেষ

» সাংবাদিক আবু তুরাবের বাড়িতে গেলেন মুফতি ফয়জুল করিম শায়খে চরমোনাই

প্রকাশিত: ০২. অক্টোবর. ২০২৪ | বুধবার

চেম্বার ডেস্ক: সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাংবাদিক আবু তুরাবের বাসায় গেলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। বুধবার দুপুর আড়াইটায় তিনি সাংবাদিক তুরাবের বাসায় যান এবং মোনাজাত করেন।

এ সময় তিনি আবু তুরাবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং দোষীদের বিচার নিশ্চিত করার দাবি জানান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিলেট বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, সিলেট মহানগর সভাপতি মুফতি সাঈদ আহমদ, সিলেট জেলা সভাপতি নাজির আহমদ, ইসহাক আহমদ, ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, ফজলুল হক, মাওলানা সোলাইমান আহমদ শাহী, জাবেদ আহমদ ও মাওলানা মাসুম আল নোমান প্রমুখ।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930