সর্বশেষ

» সিলেট নগরে যুবদল নেতা মাধব ও রাসেলকে সংবর্ধনা

প্রকাশিত: ৩০. সেপ্টেম্বর. ২০২৪ | সোমবার

ডেস্ক রিপোর্ট :  সিলেট মহানগর যুবদলের পুর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়ায় দুই যুবদল নেতাকে নগরীর কানিশাইল শামীমাবাদ এলাকায় বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার রাতে নগরীর ওসমানী মেডিকেল সংলগ্ন কানিশাইল পয়েন্টে সিলেট মহানগর যুবদলের পুর্নাঙ্গ কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধব ও সহ-প্রচার সম্পাদক সৈয়দ রাসেলকে এই সংবর্ধনা দেয়া হয়।

উপস্থিত দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও ফুলের মালা দিয়ে বরণ করা হয়। এসময় স্থানীয় বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- পিনাক, হাসনাত, ফয়েজ, শামিম, পাবেল, মুজাম্মিল রুবেন, রনি, রাফি, রিফাত, রাব্বি, কাদির, ফকির, রহিম, রকিব ও মাহমুদ প্রমূখ।

সংবর্ধনার জবাবে সিলেট মহানগর যুবদলের নব মনোনীত সহ-সাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধব ও সহ-প্রচার সম্পাদক সৈয়দ রাসেল বলেন, নতুন কমিটিতে পদ পাওয়ায় আমাদের দায়িত্ব আরো বেড়ে গেলো। এজন্য কেন্দ্রীয় ও সিলেট মহানগর যুবদল নেতৃবৃন্দের প্রতি আমরা কৃৃৃৃৃৃৃৃৃৃতজ্ঞ। দেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো রয়ে গেছে। এদের ষড়যন্ত্রের ব্যাপারে তৃণমূল নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। বিজ্ঞপ্তি

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930