সর্বশেষ

» সিলেটে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মুরারিচাঁদ কলেজের শিক্ষার্থী নিহত

প্রকাশিত: ২৯. সেপ্টেম্বর. ২০২৪ | রবিবার

চেম্বার প্রতিবেদক:  সিলেটের বিশ্বনাথে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মুরারিচাঁদ কলেজের (এমসি) শিক্ষার্থী রেদওয়ান আহমদ(২২) নিহত হয়েছেন।
রোববার (২৯সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার দশঘর ইউনিয়নের সাড়ইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রেদওয়ান আহমদ (২২) সাড়ইল গ্রামের ওলিউর রহমানের ছেলে। এ সময় বজ্রপাতে রেদওয়ানের সঙ্গে থাকা তাঁর ছোট ভাই সুফিয়ান আহত হয়েছেন।
বজ্রপাতে শিক্ষার্থীর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দশঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমাদ উদ্দিন খান।
এদিকে, নিহত রেদওয়ানের জানাজা নামাজ আজ বাদ আসর সাড়ইল জামে মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে
           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30