- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
» কুলিয়ারচরে ঈদে মিলাদুন্নবীর মিছিল ঘিরে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
প্রকাশিত: ১৬. সেপ্টেম্বর. ২০২৪ | সোমবার
চেম্বার ডেস্ক: কিশোরগঞ্জের কুলিয়ারচরে ছয়সূতীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুসের মিছিলকে কেন্দ্র করে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। সোমবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম মীর আরিফ মিলন। তিনি ছয়সূতী ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সহসভাপতি।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছয়সূতী ইউনিয়ন আহলে সুন্নত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুসের একটি মিছিল প্রথাব নাথ বাজার থেকে মাধবদী এলাকা ও লক্ষীপুর বাসস্ট্যান্ড হয়ে ছাড়াকান্দা গ্রামের জুলহাস মিয়ার বাড়ির পাশ দিয়ে পুনরায় প্রথাবনাথ বাজারে যাচ্ছিলো।
এ সময় মিছিল থেকে কিছু লোক ছয়সূতী বাসস্ট্যান্ডের কাছে মসজিদে হামলা চালিয়ে ভাঙচুর করে। স্থানীয় মুসল্লি, মসজিদ মাদ্রাসার আলেম-ওলামা ও ছয়সূতী ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সহসভাপতি মীর আরিফ মিলন বাধা দেন। এতে মীর আরিফ মিলন, ছয়সূতী বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম হাফেজ মো. হানিফ মিয়ার ছেলে রেদোয়ান, নিজগাঁও মসজিদের মুয়াজ্জিন চক্ষু প্রতিবন্ধী (অন্ধ) মো. শাহিনসহ ১০ জন আহত হন। স্থানীয়রা মীর আরিফকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে মসজিদ ভাঙচুরের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মুসুল্লিরা উত্তেজিত হয়ে ছয়সূতী বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল করেন। এক পর্যায়ে প্রথাবনাথ বাজারে পাশে অবস্থিত সৈয়দ আবু মোহাম্মদ মনজুরুল হামিদের মাজারসহ কয়েকটি ঘর, বাজারের কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাট করে। এ সময় ৫ জন আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে কুলিয়ারচর থানার ওসি মো. সারোয়ার জাহান বলেন ‘দায়ীদের আইনের আওতায় আনা হবে।’
সহকারী পুলিশ সুপার (ভৈরব সার্কেল) দেলোয়ার হোসেন খান ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সর্বশেষ খবর
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর