সর্বশেষ
- কানাইঘাটে মিয়াগুল দূরন্ত সমাজ কল্যাণ সংস্থার মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
- কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদকে বিদায় সংবর্ধনা
- কানাইঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা
- কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
- কানাইঘাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষ! অর্ধশতাধিক আহত
- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- কানাইঘাটে নজরুল বর্ষ অনুষ্ঠানে ১২৩ জন বিজয়ী শিক্ষার্থী পেলেন সম্মাননা স্বারক ও সনদপত্র
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
» ঢাকা মেডিকেলে লাঠি নিয়ে ছাত্রলীগের শোডাউন, শিক্ষার্থীদের ওপর ফের হামলা
প্রকাশিত: ১৫. জুলাই. ২০২৪ | সোমবার
চেম্বার ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ফের হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার বিকাল সাড়ে ৫টায় ঢাকা মেডিকেলের সামনে থাকা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পরে ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের পালটাপালিটি ধাওয়ার ঘটনা ঘটে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ। এতে সাংবাদিকসহ শতাধিক শিক্ষার্থী আহত হন। বিকাল সাড়ে ৩টার পর থেকে চিকিৎসা নিতে ঢামেকে আহত শিক্ষার্থীদের ভিড় বাড়তে থাকে। বিকাল ৫টার দিকে ঢাকা মেডিকেলের ভেতরে শোডাউন ও ইটপাটকেল ছোড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের একদল কর্মী শহিদ মিনার থেকে মেডিকেলের দিকে আসছিলেন। মেডিকেলের সামনে শিক্ষার্থীদের জটলা দেখতে পেয়ে তারা ধাওয়া দেয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ইটপাটকেল ছোড়েন। ইটের আঘাতে একজন পথচারী আহত হন।
পরে লাঠিসোটা নিয়ে বিকাল ৫টা ২৫ মিনিট পর্যন্ত মেডিকেলের ভেতরে-বাইরে শোডাউন দেয় ছাত্রলীগ।এ সময় ঢামেকের বাইরের রাস্তায় আহতের সঙ্গে আসা একদল শিক্ষার্থীর ওপর হামলা করে ছাত্রলীগ। পরে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা বলেন, আমরা আহত শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি। ছাত্রলীগ এখানে এসেও আমাদের ওপর হামলার চেষ্টা করছে। এমনকি যারা আসছেন হাসপাতালের পথে, তাদেরকেও হামলা করছেন।
এ সময় ওই এলাকায় ছয়টি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মেডিকেলের বাইরে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছেন। সেখানে পুলিশের কোনো সদস্য দেখা যাচ্ছে না। তবে সন্ধ্যার দিকে জরুরি বিভাগে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
সর্বশেষ খবর
- কানাইঘাটে মিয়াগুল দূরন্ত সমাজ কল্যাণ সংস্থার মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
- কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদকে বিদায় সংবর্ধনা
- কানাইঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
- কানাইঘাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষ! অর্ধশতাধিক আহত
- কানাইঘাটে নজরুল বর্ষ অনুষ্ঠানে ১২৩ জন বিজয়ী শিক্ষার্থী পেলেন সম্মাননা স্বারক ও সনদপত্র
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত

