- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
- কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদকে বিদায় সংবর্ধনা
- কানাইঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা
- কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
- কানাইঘাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষ! অর্ধশতাধিক আহত
- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- কানাইঘাটে নজরুল বর্ষ অনুষ্ঠানে ১২৩ জন বিজয়ী শিক্ষার্থী পেলেন সম্মাননা স্বারক ও সনদপত্র
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
» সিলেটে হু-হু করে বাড়ছে নদীর পানি, তৃতীয় ধাপে বন্যার শঙ্কা
প্রকাশিত: ০১. জুলাই. ২০২৪ | সোমবার
তাওহীদুল ইসলাম: ভারত থেকে নেমে আসা উজানি ঢল ও সিলেটে বৃষ্টিপাতের কারণে আবারও বাড়ছে বিভিন্ন নদ-নদীর পানি।হু-হু করে পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে বন্যার আশঙ্কা তৈরী হয়েছে সিলেট অঞ্চলে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর দেয়া তথ্যমতে, সুরমা ও কুশিয়ারা, সারি, সারি গোয়াইন, ডাউকিসহ সব নদ-নদীর পানি রোববার(৩০ জুন) সন্ধ্যার পর থেকে বৃদ্ধি পাচ্ছে।এদিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত শুধুমাত্র কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার ওপরে অবস্থান করলেও ১ জুলাই সকালে সুরমার কানাইঘাট পয়েন্টে পানি ৮২ সেন্টিমিটার বিপদসীমার উপরে অবস্থান করছে।
কানাইঘাট, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার একাধিক বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, উজানে বৃষ্টির কারণে নদ-নদীর পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।বিশেষ করে সুরমা, লোভা ও ডাউকি নদীর পানি ব্যাপক স্রোতে প্রবাহিত হচ্ছে ও পানি বাড়ছে। নতুন করে সিলেটে ও চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকলে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। এতে আবারও দুর্ভোগে পড়তে হবে বলে ধারণা করছেন তারা।
গোয়াইনঘাটের জাফলং মামার বাজারের ব্যবসায়ী আকবুল মিয়া জানান,গতকাল জাফলংয়ের ডাউকি নদীর পানি অনেক কম ছিলো। উপর থেকে প্রবল বেগে পানি আসছে দেশে। আজ সকালে অনেক পানি দেখা যাচ্ছে।
এদিকে সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, সিলেটে গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিলো (সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৬ টা) ৩৯.৬ মিলিমিটার।এবং শুধুমাত্র আজ সকাল ৬ থেকে ৯ টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিলো ৬৫ মিলিমিটার। এদিকে চেরাপুঞ্জিতেও গতকাল প্রচুর বৃষ্টিপাত হয়েছে।চেরাপুঞ্জিতে গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিলো ৩১৩ মিলিমিটার।
সর্বশেষ খবর
- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
- কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদকে বিদায় সংবর্ধনা
- কানাইঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা
- কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর