সর্বশেষ

» নবম ধাপে রোববার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা বিএনপি

প্রকাশিত: ৩০. নভেম্বর. ২০২৩ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক: সরকারের পদত্যাগের এক দফা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে নবম ধাপে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

রুহুল কবির রিজভী বলেন, রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। সকল সমমনা দল ও জোটের নেতাকর্মীরা এই কর্মসূচি সফল করবেন। আমাদের আন্দোলন বিজয়ের পথে ধাবিত হচ্ছে। বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930