সর্বশেষ

» অবশেষে রওশনের আসনে আবু মুসা সরকারকে প্রার্থী দিল জাতীয় পার্টি

প্রকাশিত: ২৯. নভেম্বর. ২০২৩ | বুধবার

চেম্বার ডেস্ক: রওশন এরশাদের ময়মনসিহং-৪ আসনে দলীয় নেতা আবু মুসা সরকারকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি। রওশন এরশাদ মনোনয়ন না নেওয়ায় আজ রাত সাড়ে ৯টার দিকে তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।

এর ফলে রওশনের দলীয় মনোনয়ন পাওয়ার সম্ভাবনা শেষ হয়ে এলো।

জাতীয় পার্টি সূত্র জানায়, রওশন এরশাদ নির্বাচন করবেন নাএমন সিদ্ধান্ত জেনেই তাঁর আসনে বিকল্প প্রার্থী ঠিক করে রেখেছিলেন জি এম কাদের।

তবু আজ রাত ৯টা পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্ব রওশন এরশাদের জন্য অপেক্ষায় ছিলেন। এ সময় তিনি মনোনয়ন সংগ্রহ না করায় বিকল্প প্রার্থী আবু মুসাকে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়।

আবু মুসা সরকার ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31