সর্বশেষ

» গণভবনে ডাক পেলেন ৩৩৬২ নৌকার মনোনয়নপ্রত্যাশী

প্রকাশিত: ২৪. নভেম্বর. ২০২৩ | শুক্রবার


Manual5 Ad Code

চেম্বার ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে ডাক পেয়েছেন নৌকা প্রতীকের ৩ হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশী। আগামী রোববার মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎ করবেন শেখ হাসিনা।

Manual1 Ad Code

শুক্রবার (২৪ নভেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

Manual5 Ad Code

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২৬ নভেম্বর (রোববার) সকাল ১০টায় আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

           

সর্বশেষ

আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  
Manual1 Ad Code
Manual2 Ad Code