- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
- গণিতের শিক্ষক নিয়োগ দিচ্ছে কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন (র.) জামেয়া ইসলামিয়া মাদ্রাসা
- কানাইঘাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- সিলেট ৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের ঈদ শুভেচ্ছা
» সাংবাদিক গোলজারের মায়ের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
প্রকাশিত: ১৯. নভেম্বর. ২০২৩ | রবিবার
চেম্বার ডেস্ক: সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলালের গর্বিত মাতা জৈন্তাপুর উপজেলার দিগারাইল নিবাসী মাহমুদা খাতুন ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।গত মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।জানা যায়, মাহমুদা খাতুন বেশ কয়েকদিন থেকে বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছিলেন।শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তিনি(মাহমুদা খাতুন) এলাকার এক অভিজাত ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান।এতদঞ্চলের বিশিষ্ট ও গুণধর ব্যক্তিত্ব মরহুম হাজী আস্রব আলীর একমাত্র কন্যা ও বিশিষ্ট মুরুব্বী মরহুম মুহিবুর রহমানের সহধর্মিণী ছিলেন।
মরহুমার জানাজার নামাজ বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় দিগারাইল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।পরে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।জানাজা ও দাফন কার্যে উপস্থিত ছিলেন,জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্জ্ব মো. জয়নাল আবেদীন, সিলেট জেলা আইনজীবি সমিতির সদস্য এডভোকেট মো. সিরাজুল ইসলাম,গোলাপগঞ্জ বাদেপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান,সিলেট জেলা ছাত্র শিবিরের সভাপতি নাজমুল হাসান শিকদার,জৈন্তাপুর উপজেলা জামায়াতের আমীর নাজমুল ইসলাম,অবসরপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা আলহাজ্জ্ব ডা. ওলিউর রহমান, প্রবীণ মুরুব্বী আলহাজ্জ্ব নুর উদ্দিন,বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুর রহমান, আব্দুল লতিফ, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান,বিএনপি নেতা তালেবর মিয়া, চারিকাটা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মামুনুর রশিদ,আজকের সিলেট এর প্রধান সম্পাদক সাংবাদিক এম সাইফুর রহমান তালুকদার,জেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি ছরওয়ার হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ মাওলানা মাসুম আহমেদ,সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম,ক্লাব সদস্য ও সিনিয়র সাংবাদিক আফরোজ খান,সাংবাদিক মো. আলমগীর আলম, সাংবাদিক আমির উদ্দিন, সাংবাদিক ডি এইচ মান্না,সাংবাদিক নুরুল আলম আলমাস,সাংবাদিক রেজাউল ইসলাম, ১নং নিজপাট ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মাহমুদ আলী,সাবেক মেম্বার মুক্তিযোদ্ধা আব্দুল মালিক,মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান,প্রবীণ মুরুব্বী আজিজুর রহমান,প্রবীণ শিক্ষক মাস্টার মোহাম্মদ আলী, এলাকার বিশিষ্ট মুরুব্বী মুসা মিয়া,জেলা ছাত্রশিবির নেতা মহসিন আলমাস,ছাত্রশিবিরের জৈন্তাপুর উপজেলা উত্তর ও দক্ষিণ শাখার সভাপতি যথাক্রমে আব্দুল্লাহ আল মারুফ ও মহসিনুল আলম,উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এনামুল হক,নুরুল ইসলাম,আব্দুল খালিক,নিজপাট ইউনিয়ন জামায়াতের সভাপতি নাজিম উদ্দিন,দরবস্ত ইউনিয়ন জামায়াতের আমীর হাবিবুর রহমান,চারিকাটা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন,ইউ,পি স্বাস্থ্য কর্মকর্তা আবিদুর রহমান,ব্যবসায়ী আফাজুর রহমান,মাহবুবুর রহমান,সাংবাদিক হোসেন মিয়া,সাংবাদিক বিলালুর রহমান,প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল বাছিত,ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম নেতা মাওলানা জামিল বিন মোজাফফর,সজল আহমদ,মরহুমার পুত্র গোলজার আহমদ হেলাল সহ এলাকার মুরুব্বী,ছাত্র,যুবক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে শুক্রবার (১৭ নভেম্বর) বাদ জুম্মা মরহুম মাহমুদা খাতুনের আত্মার মাগফেরাত কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দিগারাইল কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব জয়নাল আবেদীন ও মরহুমার একমাত্র পুত্র গোলজার আহমদ হেলাল সহ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
- গণিতের শিক্ষক নিয়োগ দিচ্ছে কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন (র.) জামেয়া ইসলামিয়া মাদ্রাসা
- কানাইঘাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর