- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
» সিলেট-৫ আসনে দলীয় মনোয়নপত্র সংগ্রহ করলেন মাসুক উদ্দিন
প্রকাশিত: ১৮. নভেম্বর. ২০২৩ | শনিবার
চেম্বার ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর গতকাল শনিবার বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযাদ্ধা আলহাজ¦ মাসুক উদ্দিন আহমদ এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
শনিবার তার পক্ষে আওয়ামীলীগের নির্বাচনী মনোনয়নবোর্ডের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল করিম।
দীর্ঘদিন থেকে সিলেট-৫ আসনে আওয়ামীলীগের মনোনয়ন চেয়ে আসছেন বর্ষীয়ান রাজনীতিবিদ আওয়ামীলীগের নিবেদিত প্রাণকর্মী জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছিলেন বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। পরবর্তীতে জাতীয় পার্টি আওয়ামীলীগের জোটে থাকার কারনে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে মনোনয়নপত্র প্রত্যাহার করেন মাসুক উদ্দিন আহমদ। পরে এ আসন থেকে দশম সংসদ নির্বাচনে জাতীয়পার্টির প্রার্থী সেলিম উদ্দিনকে মহাজোটের প্রার্থী করা হলে তিনি প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
তবে মাসুক উদ্দিন আহমেদ সব-সময় দলের তৃণমূলের নেতাকর্মীদের পাশে ছিলেন এবং সব-সময় কানাইঘাট ও জকিগঞ্জের প্রত্যন্ত এলাকায় আওয়ামীলীগকে সুসংগঠিত করার পাশাপাশি সরকারের পক্ষে জনমত গড়ে তুলতে অধ্যবধি পর্যন্ত মাঠে ময়দানে তিনি সক্রীয় রয়েছেন।
মাসুক উদ্দিন আহমদের অনুসারী নেতাকর্মী থেকে শুরু করে দলের তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন, ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে বেড়ে উঠায় আওয়ামীলীগের বিভিন্ন দুঃসময়ে দলের কান্ডারী বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদকে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সিলেট-৫ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রদানের মাধ্যমে দলের নেতাকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সিলেট-৫ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।
সর্বশেষ খবর
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম

