- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
» কানাইঘাটে সাংবাদিকদের সাথে জাপার নবগঠিত কমিটির মতবিনিময়
প্রকাশিত: ২৯. আগস্ট. ২০২৩ | মঙ্গলবার
কানাইঘাট প্রতিনিধি: গত ১৪ আগস্ট সম্মেলনের মাধ্যমে কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপির নির্দেশনায় জেলা জাপার আহ্বায়ক আলহাজ্ব শাব্বীর আহমদ ১০১ সদস্য বিশিষ্ট কানাইঘাট উপজেলা জাতীয়পার্টি ও ৪১ সদস্য বিশিষ্ট পৌর জাতীয়পার্টির কমিটির অনুমোদন দেন।
কমিটিতে উপজেলা জাতীয় পার্টিতে সার্জেন্ট আলা উদ্দিন মামুন (অব)-কে সভাপতি, কামরুজ্জামান কাজলকে সাধারণ সম্পাদক ও বিলাল আহমদকে সাংগঠনিক সম্পাদক করা হয়। একই সাথে নাজিম উদ্দিন ঠিকাদারকে সভাপতি, জুবেল আমিনকে সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীর আলমকে সাংগঠনিক সম্পাদক করে পৌর জাপার কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও উপজেলা কমিটিতে আব্দুর রহমান বারাকাত, মোঃ সিরাজুল হক ও হাজী জালাল উদ্দিনকে উপদেষ্টা মনোনীত করা হয়।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা ও পৌর জাপার নবগঠিত কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু উপলক্ষে কানাইঘাট প্রেসক্লাব কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে মতবিনিময়কালে দীর্ঘদিন পর জাতীয় পার্টির এক সময়ের দুর্গ খ্যাত কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয় পার্টির শক্তিশালী কমিটি উপহার দেওয়ায় জাপার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও জেলা জাপার নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রেসক্লাবে কমিটি ঘোষণাকালে উপজেলা জাপার নবনির্বাচিত সভাপতি আলা উদ্দিন মামুন, সিনিয়র সহ সভাপতি কিউ এম ফররুখ আহমদ ফারুক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজল, সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কামরুল শামীম, সাংগঠনিক সম্পাদক বিলাল আহমদ এবং পৌর জাপার সভাপতি নাজিম উদ্দিন ঠিকাদার, সাধারণ সম্পাদক জুবেল আমিনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলন পরবর্তী জাতীয় পার্টির ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের দিয়ে যে কমিটি উপহার দেয়া হয়েছে এর মধ্য দিয়ে উপজেলা ও পৌর জাতীয় পার্টি সহ সহযোগী সংগঠনের কার্যক্রম আরো শক্তিশালী হবে বলে মনে করেন নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ৯টি ইউনিয়ন, পৌরসভা ও সকল ওয়ার্ডে জাপার কমিটি গঠন করা হয়েছে। যারা কমিটি থেকে বাদ পড়েছেন, সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য ব্যাপক সাংগঠনিক কার্যক্রম গ্রহণ করা হবে বলে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ঘোষণা দেন। সেই সাথে সিলেট-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থীকে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা
- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি

