সর্বশেষ

» রোটারেক্ট ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর নির্বাচিত হলেন সিলেটের এনামুল হক

প্রকাশিত: ২২. সেপ্টেম্বর. ২০২০ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক:: আন্তর্জাতিক সেবাধর্মী সংগঠন ‘রোটারী ইন্টারন্যাশনাল ‘এর বন্ধু সংগঠন রোটার‌্যাক্ট ডিস্ট্রিক্ট  ৩২৮২, এর সারা বাংলাদেশের ২০২০-২১ রোটারিবর্ষের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর হিসেবে মনোনীত হয়েছেন রোটার‌্যাক্টর পিপি. এনামুল  হক। রোটারেক্টর পিপি. এনামুল হক ২০১৫-১৬ রোটাবর্ষে রোটার‌্যাক্ট ক্লাব অব সিলেট হলিল্যান্ডের  মাধ্যমে রোটার‌্যাক্ট অঙ্গনে  যাত্রা শুরু করেন। তারপর ২০১৬-১৭ রোটাবর্ষে ক্লাবের সেক্রেটারি  হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর   ২০১৭-১৮ রোটাবর্ষে রোটারেক্ট ক্লাব অব সিলেট সাউথ সিটির চার্টার প্রেসিডেন্ট  নির্বাচিত হন এবং সফলতার সহিত দায়িত্ব  পালন করেন।। এরপর তিনি পর্যায়ক্রমে ২০১৮-১৯ রোটারিবর্ষে ডিস্ট্রিক্ট জয়েন্ট সেক্রেটারি,২০১৯-২০ রোটাবর্ষে ডিস্ট্রিক্ট রিজিওনাল রিপ্রেজেনটেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন।সম্প্রতি

তিনি ২০১৯-২০ রোটাবর্ষে

ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মনোনীত  হওয়ার পর সিলেট সহ সারাদেশের বিভিন্ন রোটার‌্যাক্টরবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।তিনি কৃতজ্ঞতা  প্রকাশ করেছেন ডি আর আর রোটারেক্টর  পিপি অ্যাডভোকেট  হেদায়েত  হোসেন তানভির এর প্রতি, আরো কৃতজ্ঞতা  প্রকাশ  করেছেন পি ডি আর আর রোটারিয়ান শাহ জুনেদ আলী,পি ডি আর আর অ্যাডভোকেট হোসেইন আহমদ শিপন ও রোটারিয়ান কয়েছ আহমদ সুমন সহ সকল পি ডি আর আর,সংশ্লিষ্ট  সকল রোটারিয়ান,রোটারেক্টর সহ সকলের প্রতি।  তিনি রোটার‌্যাক্ট ডিস্ট্রিক্ট ৩২৮২ কে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার এই দায়িত্ব পালনের ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেছেন।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031