- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
» ব্রয়লার ও ডিমে স্বস্তি, সবজিতে অস্বস্তি
প্রকাশিত: ৩১. মার্চ. ২০২৩ | শুক্রবার
নিজস্ব প্রতিবেদক : ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের হস্তক্ষেপে উৎপাদনকারী ৪ প্রতিষ্ঠান দাম কমানোর ঘোষণা দেওয়ার পর ব্রয়লার মুরগির বাজারে প্রভাব পড়েছে। খুচরা বাজারে কেজিতে ৬০ থেকে ৭০ টাকা কমেছে ব্রয়লারের দাম। এতে ক্রেতা সাধারণের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে সবজির বাজারে বেড়েই চলছে অস্বস্তি।
শুক্রবার নগরীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০-২০০ টাকা কেজি দরে। রোজার শুরুতেই সেই ব্রয়লারের দাম ছিল ২৬০ থেকে ২৭০ টাকা। একই সঙ্গে কমেছে ডিমের দাম। ১৪৫ টাকা থেকে নেমে ১৩০ টাকা ডজন দরে বিক্রি হচ্ছে ডিম।
এদিকে রোজার আগে সিলেটের বাজারে সবজির দামের ঊর্ধ্বমুখী অবস্থান এখনো রয়ে গেছে। বাজারে ৬০ টাকার কমে সবজি পাওয়া কঠিন। শুধু পেঁপে বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা কেজি দরে। রমজানে বাড়তি চাহিদা আছে, এমন সবজির দাম আগের জায়গাতেই রয়ে গেছে। বাজারে লম্বা ও গোল বেগুনের কেজি ৬০-৭০ টাকা। শসা প্রতি কেজি ৪০-৫০ টাকা, টমেটো ৩৫-৪০ টাকা। লেবুর হালি বিক্রি হচ্ছে ৩০-৬০ টাকায়।এছাড়া শিম ৪০ টাকা, করলা ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকারভেদে লাউ বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকায়। চাল কুমড়া পিস ৫০-৭০ টাকা।অন্যান্য সবজির মধ্যে চিচিঙ্গা, পটল, বরবটি, দুন্দল ও ঢেঁড়স বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা কেজি দরে। কচুর লতি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজি দরে। কাঁচামরিচের কেজি ৮০-১০০ টাকা। গাজর ৫০-৬০ টাকা। কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়।
সর্বশেষ খবর
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত