সর্বশেষ

» সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

প্রকাশিত: ২৩. জানুয়ারি. ২০২৩ | সোমবার

নিজস্ব প্রতিবেদক : আহ্বানের মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। আজ সোমবার সকাল পৌনে ১১টার দিকে ধর্মঘট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মঈনুল ইসলাম।

তিনি জানান, প্রশাসনের আশ্বাসে এবং কেন্দ্রীয় শ্রমিক নেতাদের নির্দেশনায় পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। এখন থেকেই যানবাহন চলাচল শুরু হবে।

এর আগে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা ও বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের মুক্তির দাবিতে গতকাল রোববার ধর্মঘটের ডাক দেওয়া হয়। আজ সোমবার সকাল থেকে শুরু হয় ধর্মঘট। আজ সিলেট জেলায় এবং কাল থেকে গোটা বিভাগে এই ধর্মঘট শুরু হওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, আলী আকবর রাজন শ্রমিক নেতা হলেও তিনি রাজনীতির সঙ্গে জড়িত। রাজন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। গত ৭ ডিসেম্বর সিলেট নগরীর সুরমা মার্কেট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ২০১৮ সালের একটি রাজনৈতিক মামলায় আলী আকবর রাজনের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা ছিল। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়। সব মামলায় জামিন হওয়ার পর চৌহাট্টায় শ্রমিক সংঘর্ষের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930