সর্বশেষ

» ব্রাজিলের বিদায়ঘণ্টা, শেষ চারে ক্রোয়েশিয়া

প্রকাশিত: ১০. ডিসেম্বর. ২০২২ | শনিবার


Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট : টাইব্রেকারে বিদায়ঘণ্টা বাজল বিশ্বকাপের অন্যতম ফেবারিট ব্রাজিলের। একইসাথে শেষ চারে পৌঁছে গেলো মড্রিচের ক্রোয়েশিয়া।

Manual3 Ad Code

বিশ্বকাপের শেষ আটে ব্রাজিল ক্রোয়েশিয়াকে হারানোর পথেই ছিল। তবে অ্যান্টি ক্লাইম্যাক্স হয়ে এলো ক্রোয়েশিয়ার সমতাসূচক গোল। এরপর টাইব্রেকারে ব্রাজিলকে রুখেই দিল ক্রোয়াটরা। হারাল ৪-২ গোলে। তাতে নেইমারদের বিশ্বকাপ যাত্রা রুখে শেষ চারে চলে গেছে ক্রোয়াটরা।

Manual1 Ad Code

হেক্সা মিশনে এসে কোয়ার্টারেই বিদায়ঘণ্টা বেজে গেল ব্রাজিলের। এডুকেশন সিটি স্টেডিয়াম মাতিয়ে রাখা ব্রাজিলের সমর্থকরাও দলের হারে স্তব্ধ।

Manual4 Ad Code

এডুকেশন সিটি স্টেডিয়াম যেন সাবেক চ্যাম্পিয়নের বধ্যভূমি। এই স্টেডিয়ামেই নক আউটে বিদায় হয়েছিল স্পেন। টাইব্রেকারে আফ্রিকার মরক্কোর বিপক্ষে হেরেছিল একবারের চ্যাম্পিয়ন স্পেন। সেই এডুকেশন সিটি স্টেডিয়ামই আরেক চ্যাম্পিয়ন বধ হলো। সেই টাইব্রেকারেই। স্পেন মরক্কোর বিপক্ষে টাইব্রেকারে কোনো গোলই করতে পারেনি। ব্রাজিল অবশ্য চার শটের মধ্যে দু’টি গোল করে। চতুর্থ শটে মারকিনিয়োস মিসের শট পোস্টে সাইড পোস্টে লাগার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে ক্রোয়েশিয়া।

এই ক্রোয়েশিয়া গত আসরে রানার্স আপ হয়েছিল। সেই দলের এত উচ্ছ্বাসের কারণ পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বধ। যা ক্রোয়াট ফুটবলে নতুন অধ্যায়। বিগত কোনো সময় ব্রাজিলকে হারাতে পারেনি তারা। ব্রাজিল রাশিয়া বিশ্বকাপেও বিদায় নিয়েছিল কোয়ার্টার থেকে। প্রতিপক্ষ ছিল ইউরোপের বেলজিয়াম এবার আরেক ইউরোপের কাছে হারল।

Manual5 Ad Code

১২০ মিনিটের পর টাইব্রেকারেও ক্রোয়েশিয়াকে ম্যাচে রাখেন গোলরক্ষক লিভাকোভিচ। ব্রাজিলের রদ্রিগোর শট তিনি সেভ করেন। ব্রাজিলের এলিসন বেকার ক্রোয়েশিয়ার কোনো গোল রুখতে পারেনি। ব্রাজিলের হয়ে ক্যাসেমিরো ও পেদ্রো গোল করলেও এক গোল পেছনে থাকায় চাপেই ছিল ব্রাজিল। মারকিনিয়োসের শট সাইড পোস্টে লাগলে ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Manual1 Ad Code
Manual5 Ad Code