সর্বশেষ

» দেশে যদি আবার আগুন সন্ত্রাসের চেষ্টা করা হয় তবে প্রতিহত করা হবে: আইজিপি

প্রকাশিত: ২৩. নভেম্বর. ২০২২ | বুধবার

চেম্বার ডেস্ক:: রাজশাহীতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, দেশে যদি আবার আগুন সন্ত্রাসের চেষ্টা করা হয়, তাহলে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা প্রতিহত করবে। দেশকে আবার কোনোভাবেই অস্থিতিশীল হতে দেওয়া হবে না।

বুধবার দুপুরে রাজশাহীতে মাদক ও জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজশাহী মহানগর পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের রাজশাহী মহানগর কমিটি শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে পুলিশ প্রধান মাদক ও জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার জন্য সবার প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক। তিনি সমাবেশে স্বাগত বক্তব্য দেন।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30