- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
» পাগলে কি না বলে ছাগলে কিনা খায়? বিএনপিকে উদ্দেশ্য করে শেখ সেলিম
প্রকাশিত: ১১. নভেম্বর. ২০২২ | শুক্রবার
চেম্বার ডেস্ক:: বিএনপির ১০ ডিসেম্বর সরকার পতনের স্বপ্নকে পাগলের প্রলাপ বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
বিএনপিকে উদ্দেশ করে যুবলীগের সাবেক চেয়ারম্যান শেখ সেলিম বলেন, ‘ওরা ভয় দেখায়। হুমকি মারে। ১০ ডিসেম্বর শেখ হাসিনার পতন ঘটাবে। তারেক জিয়া দেশে আসবে। আর বিএনপি ক্ষমতায় চলে যাবে। আরে পাগলে কি না বলে ছাগলে কিনা খায়? ওরা তো পাগল। ওরা খুনি। তারেক কীভাবে আসবে? যাবজ্জীবন কারাদণ্ড। ও তো ভয়তে আসবে না।’
আজ শুক্রবার (১১ নভেম্বর) যুবলীগ প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব সমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেব উপস্থিত আছেন।
শেখ সেলিম বলেন, ‘খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত। প্রধানমন্ত্রী সহানুভূতির কারণে তাকে কারাগার থেকে বাসায় দিয়েছে। দেওয়া উচিত নয়। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তাদের বিষয়ে কোনও সহানুভূতি দেখানো যাবে না।’
বিএনপিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, তারা বলে— ১০ ডিসেম্বর আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে যাবে। আওয়ামী লীগ পালাবার দল নয়। তারেক জিয়া পালিয়ে লন্ডনে ১৫ বছর আছে। ‘প্রিয়’ ফালু পালিয়ে বিদেশে আছে। তোরা পালিয়ে পাকিস্তানে যেতে পারিস। আমরা এই মাটি মানুষের দেশ ছেড়ে পালাতে জানি না।
তিনি বলেন, তারেক আর খলেদা জিয়া দুধ খাচ্ছে, আর বিএনপির নেতারা ছাগলের ৩ ও ৪ নম্বর বাচ্চার মতো লাফাচ্ছে। জীবনেও তো এ দেশের মানুষের ভালোবাসা আর ভোট নিয়ে ক্ষমতায় আসতে পারবে না। সংবিধন অনুযায়ী, আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে। সাহস থাকলে এসে নির্বাচন করেন। সাজাপ্রাপ্ত তারেক জিয়া ও খালেদা জিয়া তো নির্বাচন করতে পারবে না।
বিএনপিকে সতর্ক করে দিয়ে সেলিম বলেন, বঙ্গবন্ধু বুঝতে পারেননি। তিনি সবাইকে আপন করে নিয়েছিলেন। প্রধানমন্ত্রী আজকে সজাগ। যুবলীগের ছেলেদের সজাগ থাকতে হবে। নিজেদের মধ্যে ঐক্য গড়তে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপি ছাগলের বাচ্চার মতো শুধু লাফাবে। আর পারলে দেশ ছেড়ে পালাবে। নিজেদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি করা যাবে না।
সর্বশেষ খবর
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম

