সর্বশেষ

» সাবেক এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় তুরুকখলা মসজিদে দোয়া মাহফিল

প্রকাশিত: ০২. সেপ্টেম্বর. ২০২২ | শুক্রবার

চেম্বার প্রতিবেদক: সিলেট-৩ আসনের সাবেক এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় এবং দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক, দৈনিক দিনকাল এর ফটো সাংবাদিক আব্দুল খালিক এর পিতা বিশিষ্ট মুরব্বি অসুস্থ হাজী মনির আলীর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। গত ২ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে সাংবাদিক আব্দুল খালিক এর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে এলাকার মুরব্বিন, সমাজসেবী, যুব সমাজের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মুসল্লিগন উপস্থিত ছিলেন।
মিলাদ পরিচালনা করেন তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের ইমাম হাফিজ ফরহাদ আহমদ।
দোয়া মাহফিলে সাবেক এমপি মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনা এবং বিশিষ্ট মুরব্বি অসুস্থ হাজী মনির আলীর সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ইমাদ উদ্দিন।
মিলাদ ও দোয়া মাহফিল এলাকার সর্বস্তরের মুসল্লিগন উপস্থিত হওয়ায় সাংবাদিক আব্দুল খালিক কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য,২০২১ সালে ১১ মার্চ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি করোনায় আক্রান্ত হয়ে ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930