সর্বশেষ

» শাবিতে সৈয়দ মুজতবা আলী হলের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০২. সেপ্টেম্বর. ২০২২ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রদের জন্য নির্মিত সৈয়দ মুজতবা আলী হলের বর্ধিতাংশের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ শুক্রবার সকালে উদ্বোধনী অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাবির ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সৈয়দ মুজতবা আলীর ভ্রাতুষ্পুত্র সৈয়দ রুহুল আমীন।

স্বাগত বক্তব্য রাখেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খাঁন। এ সময় অন্যান্যের মধ্যে সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ উপস্থিত ছিলেন।

সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট জানিয়েছেন, গত শনিবার থেকে হলের বর্ধিতাংশে নতুন শিক্ষার্থীদের সিট বরাদ্দ কার্যক্রম শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলে। আগামীকাল শনিবার থেকে হলে শিক্ষার্থীরা ওঠতে পারবেন।

হলে শিক্ষার্থীদের জন্য মানসম্মত খাবার, পড়াশোনার সুষ্ঠু পরিবেশ, ইন্টারনেট, নিরাপদ পানিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। হলের সৌন্দর্য বর্ধনে চারপাশে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করা হয়েছে।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930