সর্বশেষ

» সিলেটে শনিবার বিএনপির বিক্ষোভ সমাবেশ: আসছেন সাবেক মন্ত্রী মঈন খান

প্রকাশিত: ২৯. জুলাই. ২০২২ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শনিবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

উক্ত বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য সিলেট মহানগর বিএনপির অন্তর্গত সকল ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930