- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
» এআইপি সম্মাননা পেলেন আলীম ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলীমুছ ছাদাত চৌধুরী
প্রকাশিত: ২৮. জুলাই. ২০২২ | বৃহস্পতিবার
ডেস্ক রিপোর্ট: কৃষি প্রযুক্তির উন্নয়নে বিশেষ অবদান রাখায় সিআইপি’র সমমর্যাদাসম্পন্ন এআইপি (কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি) সম্মাননা পেলেন আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডে’র চেয়ারম্যান আলীমুছ ছাদাত চৌধুরী। বুধবার (২৭ জুলাই) সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ‘কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি এআইপি সম্মাননা ২০২০’ প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি’র কাছ থেকে সম্মাননা সনদ ও ক্রেষ্ট গ্রহণ করেন আলীমুছ ছাদাত চৌধুরী।
কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী হাবিবুন নাহার এমপি।
কৃষি মন্ত্রণালয় দেশে প্রথমবারের মতো ‘কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি/AIP)’ সম্মাননা প্রদান কার্যক্রম শুরু করেছে। ২০১৯ সালে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) নীতিমালা প্রণীত হয়। এর আলোকে বুধবারের অনুষ্ঠানে প্রথমবার ২০২০ সালের সম্মাননা দেয়া হলো। এআইপি সম্মাননা প্রাপ্তগণ সিআইপিদের মতো সুযোগসুবিধা পাবেন।
কৃষির সাফল্যের অন্যতম কারিগর কৃষক, কৃষি বিজ্ঞানী, উদ্যোক্তা, উৎপাদনকারী, খামারিসহ কৃষির সাথে সম্পৃক্তদেরকে প্রতি বৎসর সম্মাননা জানাতে ও তাদেরকে উৎসাহিত করতে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠানে ২০২০ সালে দেশের মোট ১৩ জনকে এই এআইপি সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে আলীম ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- এর আগে কৃষি প্রযুক্তির উন্নয়নে বিশেষ অবদান রাখায় “বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৪” ও “বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরষ্কার ২০২০” অর্জন করে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত স্বনামধন্য কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠান আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
সর্বশেষ খবর
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

