- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
- কানাইঘাটে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার ৩ আসামী কক্সবাজার থেকে গ্রেফতার
- উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করলেন সাংসদ আবুল হাসান
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মিফতাহ্ সিদ্দিকী
» কানাইঘাট রাজাগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা
প্রকাশিত: ১৩. জুলাই. ২০২২ | বুধবার
কানাইঘাট প্রতিনিধি ঃ সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ বাজারের ব্যবসায়ী নিজাম উদ্দিনকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কোপিয়ে হত্যা করার পর তার লাশ আজ বুধবার সকাল ১১টার দিকে কানাইঘাট থানা পুলিশ উদ্ধার করেছে।
জানা যায়, রাজাগঞ্জ ইউনিয়নের নিজ রাজাগঞ্জ গ্রামের মুনির আলীর ছেলে নিজাম উদ্দিন (৩০) রাজাগঞ্জ বাজারের ছোলা-পিয়াজু দোকানদার ছিলেন। গত মঙ্গলবার আছরের পর রাজাগঞ্জ বাজারে মসজিদে নামাজ শেষে বাজারে নিজাম উদ্দিনকে ঘোরাফেরা করতে দেখেনে স্থানীয় ব্যবসায়ীরা। এরপর মঙ্গলবার রাতে নিজাম উদ্দিন বাড়িতে না ফিরলে তার আত্মীয়-স্বজনরা সব জায়গায় খোঁজাখুজি করে তার কোন সন্ধান পাননি। আজ বুধবার সকালের দিকে স্থানীয় লোকজন রাজাগঞ্জ ইউনিয়নের সুরমা নদীর তীরবর্তী পারকুল গ্রামের মাঝামাঝি জায়গায় তার মাথায় গুরুতর জখমপ্রাপ্ত লাশ পড়ে থাকতে দেখে তার আত্মীয়-স্বজনদের খবর দেন। একপর্যায়ে সকাল ১১টায় কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ী নিজাম উদ্দিনের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য উদ্ধার করে সিলেট ওমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট জেলা পুলিশের আলফা-৩ এর এডিশনাল পুলিশ সুপার শাহরিয়ার বিনতে সালেহ, কানাইঘাট থানার ওসি (তদন্ত) দিলীপ চন্দ্র নাথ। তবে কী কারনে ব্যবসায়ী নিজাম উদ্দিনকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে তা প্রাথমিক ভাবে জানা না গেলেও হত্যাকান্ডে রহস্য উদ্ঘাটনে পুলিশ তৎপর রয়েছে বলে থানার (ওসি) তদন্ত দিলীপ চন্দ্র নাথ এবং তিনি বলেন খুনীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হবে। পুলিশ জানিয়েছে, নিজাম উদ্দিনের মাথায় গুরুতর গভীর জখম রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে খুনীদের খোঁজে বের করার জন্য রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাও. শামসুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য চুন্নু মিয়া জানিয়েছেন, ছোঁলা-পিয়াজু দোকানের ব্যবসায়ী নিজাম উদ্দিন একজন নিরীহ প্রকৃতির লোক ছিলেন। পারিবারিক ভাবে কারো সাথে তার বিরোধ রয়েছে এমন তথ্য আমাদের কাছে নেই। তার স্ত্রী সহ ৫ ছেলে-মেয়ে রয়েছে। তবে এখন পর্যন্ত এ হত্যাকান্ডের ঘটনায় থানায় কোন মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।
সর্বশেষ খবর
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর