সর্বশেষ

» বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সিলেটের ত্রাণ বিতরণ

প্রকাশিত: ২৬. জুন. ২০২২ | রবিবার

চেম্বার ডেস্ক:: বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সিলেট সদর ব্রাঞ্চ এর উদ্যোগে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ৬ শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
২৬ জুন বুধবার রবিবার সকালে সিলেট সদর উপজেলার টুকেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্র আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদ।
পদক্ষেপ এর সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও এরিয়া ম্যানেজার মুজিবুল হকের পরিচানায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র অফিসার মিসবাহ উদ্দিন। উপস্থিত ছিলেন টুকেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল দাস, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সিলেট সদর ব্রাঞ্চের ম্যানেজার নন্দন বর্মন, সহকারী ম্যানেজার রিপন মিয়া ও শাহ আলম, সহকারী শিক্ষক দীপালী শর্মা, রহিমা বেগম, সৈয়দা লায়লা, পার্বতী নন্দী, লক্ষী রানী পাল প্রমুখ।
অনুষ্ঠানে ৬ শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে চাল, ডাল, তৈল, আলু, লবন, খাবার স্যালাইন ইত্যাদি বিতরণ করেন প্রধান অতিথি সহ পদক্ষেপ এর নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্যার্তদের পাশে সহায়তা নিয়ে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। বন্যা সহ বিভিন্ন দুর্যোগে বঞ্চিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ও সাহায্যে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সিলেট সদর ব্রাঞ্চ মানব সেবামুলক কার্যক্রমের মাধ্যমে পাশে থাকে। তারই ধারাবাহিকতায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করছে।
বক্তারা পদক্ষেপ এর মত সকল প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।

           

সর্বশেষ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930