- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
» বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ২’শতাধিক বন্যার্ত পরিবারকে ত্রাণ দিল কানাইঘাট প্রেসক্লাব
প্রকাশিত: ১৮. জুন. ২০২২ | শনিবার
কানাইঘাট প্রতিনিধি : দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠন বসুন্ধরা গ্রুপের উদ্যোগে কানাইঘাট উপজেলার ২ শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কানাইঘাট প্রেসক্লাব। আজ শনিবার দুপুর ১২টায় প্রেসক্লাব কার্যালয়ে ২ শতাধিক বন্যার্ত পরিবারকে বসুন্ধরার পক্ষ থেকে প্রেসক্লাব নেতৃবৃন্দের উপস্থিতিতে খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি, কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম।
এ সময় ক্লাব নেতৃবৃন্দের ছিলেন, ক্লাবের সহ সভাপতি আব্দুন নুর, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সম্পাদক মাহবুবুর রশিদ, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহিন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আলা উদ্দিন, সুজন চন্দ অনুপ, সদস্য জয়নাল আবেদীন, হাফিজ আহমদ সুজন।
ভারি বর্ষন উপেক্ষা করে বসুন্ধরার পক্ষ থেকে খাদ্য সামগ্রী নিতে প্রেসক্লাবে জড়ো হন বন্যা দুর্গত অসহায় মানুষজন। তারা চাল সহ নানা প্রকার খাদ্য পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি বলেন, সরকারের পাশাপাশি কানাইঘাটের বন্যার্ত মানুষের পাশে বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে কানাইঘাট প্রেসক্লাবের মাধ্যমে ২শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করায় তিনি বসুন্ধরা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। সেই সাথে প্রথম ও দ্বিতীয় দফায় বন্যার সময় কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা গণমাধ্যমে নিয়মিত সংবাদ প্রকাশের পাশাপাশি বন্যা দুর্গত মানুষের পাশে এগিয়ে আসায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের ভূয়সী প্রশংসা করেন তিনি।
কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম বলেন, প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। বিভিন্ন সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে যাচ্ছেন। বসুন্ধরা গ্রুপের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, সিলেটে বন্যা দেখা দেয়ার পর আমাদের সিলেট জেলা পুলিশ সুপার মোঃ ফরিদ উদ্দিন পিপিএম স্যারের আহ্বানে বসুন্ধরা গ্রুপ কানাইঘাটের ১৫’শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেছে। প্রেসক্লাবের মাধ্যমে আজ আরো ২’শতাধিক পরিবারকে এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে এর মাধ্যমে আমরা অনেক বানভাসী মানুষকে খাদ্য দিয়ে সহায়তা করতে পেরেছি।
প্রেসক্লাব নেতৃবৃন্দ ভয়াবহ এ বন্যার সময় কানাইঘাটের মানুষের পাশে দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করায় এবং প্রেসক্লাবের মাধ্যমে বসুন্ধরা গ্রুপের পক্ষে বাংলাদেশ প্রতিদিন সিলেটের ব্যুারো চীফ দিদারুল আলম নোবেল এর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
সর্বশেষ খবর
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর