সর্বশেষ

» কানাইঘাটের বন্যা পরিস্থিতি ভয়াবহ, উদ্ধারে পুলিশ-সেনাবাহিনী

প্রকাশিত: ১৮. জুন. ২০২২ | শনিবার

কানাইঘাট প্রতিনিধি :  টানা ভারি বর্ষন অব্যাহত থাকায় কানাইঘাট উপজেলার বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। উপজেলার ৯০ ভাগ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। হাওর এলাকা দিয়ে পানি বাড়া অব্যাহত থাকায় ৯টি ইউনিয়ন ও পৌরসভার নতুন নতুন এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে।
কয়েক হাজার মানুষ বাড়ি-ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে উঠেছেন। কানাইঘাট থানা পুলিশের পাশাপাশি সেনা সদস্যরা বানভাসি নারী-পুরুষ শিশুদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসছেন। হাজার হাজার মানুষ বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন। গ্রামীণ এলাকার বেশিরভাগ সড়ক, রাস্ত-ঘাট বন্যার পানিতে তলিয়ে গেছে। যেভাবে পানি বাড়ছে তা অব্যাহত থাকলে স্মরণকালের ভয়াবহ বন্যার সম্মুখীন হতে পারেন কানাইঘাট উপজেলার মানুষ। অনেকে ২০০০ এর পরে এটি সবচেয়ে বড় বন্যা বলে আখ্যায়িত করছেন। ১৯৮৮ সালের বন্যার পর এতবড় বন্যা আর কেউ দেখেননি। উঁচু উঁচু গ্রাম পর্যন্ত পানিতে তলিয়ে যাচ্ছে। সিলেটের সাথে কানাইঘাট সদরের সড়ক যোগাযোগ সম্পন্ন ভাবে বিচ্ছিহ্ন রয়েছে। সুরমা নদীর বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031