- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
» বন্যার্তদের মধ্যে আইপিডিসি ফাইন্যান্স সিলেট শাখার ত্রাণ বিতরণ
প্রকাশিত: ২৫. মে. ২০২২ | বুধবার
চেম্বার ডেস্ক::
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ বলেছেন, সরকারের পাশাপাশি বন্যার্তদের মধ্যে আইপিডিসি ফাইন্যান্স এর ত্রাণ বিতরণ করা একটি মহৎ উদ্যোগ। যারা নিঃস্বার্থে মানুষের সেবা ও কল্যাণে কাজ করে তারাই প্রকৃত দেশপ্রেমিক। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ খুবই কষ্টের মধ্যে দিনযাপন করছেন, তাদের সাহায্য-সহযোগিতার মাধ্যমে পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। তিনি আইপিডিসি’র মত বানভাসি মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
অতিরিক্ত পুলিশ কমিশনার ২৫ মে বুধবার বিকালে সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর আয়োজনে ও আইপিডিসি ফাইন্যান্স এর আর্থিক সহযোগিতায় বন্যার্ত দুই শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জিডিএফ’র ভাইস চেয়ারম্যান, দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম ইসরাইল আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিডিএফ’র মহাসচিব-নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান।
জিডিএফ’র ব্যবস্থাপক স্বপন মাহমুদের পরিচালনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম, আইপিডিসি ফাইন্যান্স সিলেট শাখার ব্যবস্থাপক রাফায়েত উল কবীর, বিশিষ্ট সংগীত শিল্পী, কণ্ঠযোদ্ধা হিমাংশু বিশ্বাস। বক্তব্য রাখেন বাংলাদেশ ইকুয়ালিটি সোসাইটির নির্বাহী পরিচালক রুকসানা বেগম, জিডিএফ’র কোষাধ্যক্ষ মাসুম আহমদ চৌধুরী, সদস্য সৈয়দ আলমগীর হোসেন। অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্স সিলেট শাখার কর্মকর্তা মনোজ নাথ, ইমরান হোসেইন খান, টিপু কর, তাহমিদ হাসান, রায়হান সর্দার, জিডিএফ’র শিক্ষিকা নমিতা রাণী দে ও সাবিনা ইয়াছমিন, সুপারভাইজার রায়হান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কয়েছ মিয়া।
অনুষ্ঠানে দুই শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, লবণ, খাবার পানি, ওরস্যালাইন, পানি বিশুদ্ধকরণ টেবলেট, বিস্কুট, গুড়া দুধ ইত্যাদি বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ সহ অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, মহামারী করোনাকালীন সময়ে আইপিডিসি ফাইন্যান্স মানবতার কল্যাণে ভূমিকা রেখে প্রশংসিত হয়েছে। তারই ধারাবাহিকতায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছে। বক্তারা আইপিডিসি ফাইন্যান্স এর মত অন্যান্য প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানান।
সর্বশেষ খবর
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর