সর্বশেষ

» বন্যার্তদের মাঝে অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের ত্রাণ বিতরণ

প্রকাশিত: ২২. মে. ২০২২ | রবিবার

চেম্বার ডেস্ক:: বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের ব্যক্তিগত উদ্যোগে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ মে) দিনভর সিলেটে সিটি করপোরেশনের অন্তর্গত টুকেরবাজার এলাকায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

তিনি টুকেরবাজার এলাকার বন্যা কবলিত টুকেরগাও, গৌরীপুর, শাহপুর খুরুমখলা, পীরপুর, নয়াগাঁও, টুকেরবাজার সনাতন ধর্মাবলম্বী পাড়া, টুকেরবাজার হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয় এবং টুকেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। পরে ব্যক্তিগত উদ্যোগে বন্যার্ত মানুষের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করেন।

এসময় স্থানীয় আওয়ামী লীগ, সামাজিক সংগঠননের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গণদাবি পরিষদে সিলেটে সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুর রহমান, নাগরিক মৈত্রী সিলেটের আহ্বায়ক অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর, মো. নেওয়াজ উদ্দিন আহমেদ, মো. শাহাব উদ্দিন, মো. আলী হোসেইন রাজা, মো. নুরুল হক ,জাবেদ মিয়া, কবির আহমদ, অলিউর রহমান, মনোহর আলী, আবু বক্কর, মাস্টার আব্দুল করিম, দুলাল আহমেদ, জায়েদ হোসেন, বাবলা আহমদ, আতাউর রহমান, মকবুল হোসেন, মনজু মিয়া, জিয়াউল হক, শাহনুর মিয়া, ময়না মিয়া।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930