- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
» আজ পবিত্র ঈদুল আজহা
প্রকাশিত: ৩১. জুলাই. ২০২০ | শুক্রবার
চেম্বার ডেস্ক:: শনিবার (১ আগস্ট) পবিত্র ঈদুল আজহা। করোনা পরিস্থিতির কারণে উৎসাহ উদ্দীপনা না থাকলেও যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান এ ধর্মীয় উৎসব।
মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা তাদের সামর্থ অনুযায়ী পশু কোরবানি করবেন।
বৈশ্বিক মহামারি করোনা ও দেশের বেশকিছু জেলায় বন্যার কারণে এ বছরের ঈদুল আজহায় মানুষের মধ্যে তেমন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়নি। তবে সামর্থানুযায়ী আল্লাহর পথে কোরবানি করার জন্য অনেকেই পশু কিনেছেন। যা তারা শনিবার প্রথম দিনসহ আগামী তিনদিন কোরবানি করবেন।
ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীসহ বিশ্বের সব মুসলিম ভাইবোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, ‘মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর ঈদুল আজহা।
আজহা অর্থ কোরবানি বা উৎসর্গ করা। করোনা মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে এবং জীবনযাপনে ও চলাফেরায় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিজে সুস্থ থাকি, অন্যকেও সুস্থ রাখি- এটাই হোক এবারের ঈদুল আজহার সবার অঙ্গীকার।
রাষ্ট্রপতি বলেন, ‘মহান আল্লাহর কাছে কোরবানি কবুল হওয়ার জন্য শুদ্ধনিয়ত ও উপার্জন থাকা আবশ্যক। পাশাপাশি সবাইকে সরকার নির্ধারিত স্থানে কোরবানি দেওয়া ও কোরবানির বর্জ্য অপসারণসহ পশুক্রয় থেকে শুরু করে প্রতিটি কার্যক্রম করোনাকালে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে করতে সচেষ্ট থাকবেন বলে আমি আশা রাখি। ঈদুল আজহা সবার জন্য বয়ে আনুক কল্যাণ, সবার মধ্যে জেগে উঠুক ত্যাগের আদর্শ, মহান আল্লাহর কাছে এ প্রার্থনা করি।
তিনি বলেন, ‘এ বছর এমন একটা সময়ে ঈদুল আজহা অনুষ্ঠিত হচ্ছে যখন মহামারি করোনার ছোবলে সারাবিশ্ব বিপর্যস্ত। বিশ্বের বিভিন্ন স্থানে অনেক মানুষই মানবেতর জীবনযাপন করছেন। এসব মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে।
ঈদুল আজহায় ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে সবাইকে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ভিডিও বার্তায় বলেন, বছর ঘুরে আমাদের মাঝে আবার এসেছে ঈদুল আজহা। করোনা মহামারির এ দুঃসময়ে সব আঁধার কাটিয়ে ঈদুল আজহা আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।
প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। দেশ ও দেশের বাইরে অবস্থানরত সব বাংলাদেশি ভাই-বোনকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। করোনা ভাইরাসরোধে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ঈদ মোবারক।
সর্বশেষ খবর
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর