সর্বশেষ

» সিলেটে নৌকাডুবি: নিখোঁজ আরও ১ জনের লাশ উদ্ধার

প্রকাশিত: ১৭. মে. ২০২২ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক::সিলেটের খাড়ইল বিলে নৌকাডুবিতে নিখোঁজ অপরজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ মে) বিকাল ৩টার দিকে তার লাশ সদর উপজেলার লালপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়।

তিনি সিলেট সদর উপজেলার রায়েরগাঁও গ্রামের ইকন্দর আলীর ছেলে রজাখ আলী।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।

এরআগে সোমবার (১৬ মে) নিখোঁজ দু’জনের মধ্যে আছকন্দর আলীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি জালালাবাদ ইউনিয়নের পুটামারা গ্রামের রিফাত আলীর ছেলে।

 

উল্লেখ্য, রোববার (১৫ মে) রাতে ঝড়ের কবলে সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের রায়েরগাঁও থেকে কালারুকা আসার পথে খাড়ইল বিলে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ৬ জনকে উদ্ধার করা সম্ভব হলেও আছকন্দর ও রায়েরগাঁও গ্রামের ইছকন্দর আলীর ছেলে রজাখ আলী নিখোঁজ ছিলেন। পরে সোমবার সকাল পৌণে ১১টা দিকে ডুবে যাওয়া নৌকা উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ ছিলেন আছকন্দর ও রজাখ।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930