- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
» আমিরাতের প্রেসিডেন্ট শেখ জায়েদ আল নাহিয়ান আর নেই
প্রকাশিত: ১৩. মে. ২০২২ | শুক্রবার
চেম্বার ডেস্ক:: সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান আর নেই। শুক্রবার (১৩ মে) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমিরাতের প্রেসিডেন্সিয়াল অ্যাফায়ার্স বিষয়ক মন্ত্রণালয়ের ঘোষণার বরাত দিয়ে খালিজ টাইমস এ খবর জানিয়েছে।
আমিরাতের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়ামে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্সিয়াল অ্যাফায়ার্স বিষয়ক মন্ত্রণালয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট হিজ হাইনেস শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাতের জনগণ, আরব এবং ইসলামিক জাতি- সর্বোপরি বিশ্ববাসীকে সমবেদনা জানায়।’
শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ইউএই’র প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক হিসেবে ২০০৪ সালের ৩ নভেম্বর থেকে দায়িত্ব পালন করছেন।
তিনি তার পিতা প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের উত্তরসূরি নির্বাচিত হয়েছিলেন, যিনি ১৯৭১ সালে ইউনিয়নের পর থেকে ২ নভেম্বর, ২০০৪-এ মারা যাওয়ার আগ পর্যন্ত আমিরাতের প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের জন্ম ১৯৪৮ সালে। তিনি সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় প্রেসিডেন্ট এবং আবুধাবির ১৬তম শাসক ছিলেন। তিনি ছিলেন শেখ জায়েদের বড় ছেলে।
আরব আমিরাতের রাষ্ট্রপতি হওয়ার পর শেখ খলিফা ফেডারেল সরকার এবং আবুধাবি সরকার- উভয়েরই একটি বড় পুনর্গঠনের সভাপতিত্ব করেছেন।
তার শাসনামলে সংযুক্ত আরব আমিরাত একটি ত্বরান্বিত উন্নয়ন প্রত্যক্ষ করেছে। আরব আমিরাতের প্রেসিডেন্ট হিসেবে তার মূল উদ্দেশ্য ছিল- তার পিতা শেখ জায়েদের নির্দেশিত পথে চলা।
সর্বশেষ খবর
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর