- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি
- কানাইঘাটে খাল খনন ও বৃক্ষরোপন কার্যক্রম বাস্তবায়নের লক্ষে প্রশাসনের বিশেষ সভা
- কানাইঘাট অ্যাসোসিয়েশন,মেজরটিলা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন, নেতৃত্বে এনাম-কাশেম
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম
- কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউনিয়নের হোল্ডিং ট্যাক্সের ১৪-১৫ লক্ষ টাকা লাপাত্তা!
- কানাইঘাটে সুরমা নদীর বিভিন্ন ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শনে আবুল হাসান এমপি
- ঔষধ কোম্পানি প্রতিনিধিদের পেশার মর্যাদা রক্ষার দাবীতে কানাইঘাটে ফারিয়া’র মানববন্ধন
- কানাইঘাট থানা পুলিশের বিশেষ মবিলাইজেশন কার্যক্রমে জনমনে স্বস্তি
- এ মাসেই টেন্ডার হচ্ছে কানাইঘাট গাজী বোরহান উদ্দিন রাস্তা
- সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের নেতৃত্বে মামুন চৌধুরী -শফিকুল ইসলাম
» কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন আরো ৮৪টি গৃহহীন পরিবার
প্রকাশিত: ২৪. এপ্রিল. ২০২২ | রবিবার
কানাইঘাট প্রতিনিধি:: মুজিববর্ষের উপহার স্বরূপ গত ২ বছর থেকে সারাদেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে সরকারি অর্থায়নে জমি সহ ঘর প্রদান করা হচ্ছে। এর অংশ হিসেবে তৃতীয় ধাপে সিলেটের কানাইঘাট উপজেলায় সরকারি অর্থায়নে ৮৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে আগামী ২৬ এপ্রিল জমি সহ ঘর প্রদান করা হবে।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কানাইঘাটের ৮৪টি পরিবারের ঘর হস্তান্তর প্রক্রিয়া ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সারা দেশের ন্যায় কানাইঘাট উপজেলায় তৃতীয় ধাপে নির্মিত ৮৪টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে হস্তান্তরের শুভ উদ্বোধন করবেন। এই দিন ভূমিহীনদের মধ্যে জমির দলিল সহ ঘরের চাবি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে দেয়া হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি জানিয়েছেন।
জানা গেছে, তৃতীয় ধাপের ভূমিহীন ও গৃহহীনদের মাঝে বরাদ্দকৃত ঘরের নির্মাণ ব্যয় বাড়ানোর কারনে কানাইঘাটের প্রতিটি ঘর দৃষ্টিনন্দন ও আগের চাইতে টেকসই ও মজবুত ভাবে নির্মাণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে ৮৪টি ঘরের যাবতীয় কাজ তদারকি হওয়ার কারনে কাজের গুণগত মান অনেকটা টেকসই হয়েছে যা সরেজমিনে গিয়ে দেখা গেছে। এবারে প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে ২ লক্ষ ৫৯ হাজার ৫’শ টাকা করে। তৃতীয় ধাপে উপজেলার ৮৪টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে জমি সহ যে ঘরগুলো প্রদান করা হবে তার মধ্যে সর্বাধিক ঘর লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে রয়েছে।
তাদের মধ্যে বাউরভাগ ২য় খন্ডের কালিমন্দরের পাশের্^ অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে ২৫টি, একই ইউনিয়নের নয়াগ্রামে ২২টি, পৌরসভার রামপুর গ্রামে ১০টি, গোরকপুরে ৬টি, কুওরঘড়িতে ৯টি, দিঘীরপাড় পূর্ব ইউপির জয়ফৌদ গ্রামে ২টি, সদর ইউপির কৃষ্ণপুর গ্রামে ১টি, বড়চতুল ইউপির বড়চতুল গ্রামে ৪টি, বাউরভাগ গ্রামে ৩টি, দক্ষিণ কালিনগর গ্রামে ১টি ঘর নির্মাণ করা হয়েছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে কানাইঘাট উপজেলায় ইতিমধ্যে মোট ৩৫২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার এসব সরকারি ঘর পেয়েছেন। যেখানে সরকারি ঘরগুলো নির্মান করা হয়েছে সেখানে প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ এবং সৌর সড়ক বাতি, বিশুদ্ধ পানির ব্যবস্থা সহ সৌন্দয্য বর্ধনের জন্য অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। অত্যন্ত আনন্দ নিয়ে এসব ভূমিহীন পরিবার সরকারি ঘর পেয়ে তাদের ছেলে-মেয়েদের নিয়ে সুখ-শান্তিতে বসবাস করছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সাথে কথা হলে তিনি স্থানীয় গণমাধ্যম কর্মীদের বলেন তৃতীয় ধাপে মুজিববর্ষ উপলক্ষ্যে কানাইঘাটে ৮৪টি ভূমিহীনি ও গৃহহীন পরিবারের মধ্যে হস্তান্তরকৃত ঘরগুলির কাজ সম্পন্ন করা হয়েছে। ২৬ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরগুরো গৃহহীনদের মধ্যে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে হস্তান্তর করবেন। সেই আলোকে ঈদ-উল-ফিতরের আগেই প্রধানমন্ত্রীর উপহারের ঘরগুলো উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানের মধ্য দিয়ে হস্তান্তর করা হবে।
সর্বশেষ খবর
- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি
- কানাইঘাটে খাল খনন ও বৃক্ষরোপন কার্যক্রম বাস্তবায়নের লক্ষে প্রশাসনের বিশেষ সভা
- কানাইঘাট অ্যাসোসিয়েশন,মেজরটিলা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন, নেতৃত্বে এনাম-কাশেম
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম
- কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউনিয়নের হোল্ডিং ট্যাক্সের ১৪-১৫ লক্ষ টাকা লাপাত্তা!
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর