সর্বশেষ

» নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকম সম্পাদক তাওহীদুল ইসলামের ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ৩১. জুলাই. ২০২০ | শুক্রবার

চেম্বার প্রতিবেদক:: নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্মানিত পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন পত্রিকার সম্পাদক তাওহীদুল ইসলাম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রতি বছর অামাদের মাঝে অাসে পবিত্র ঈদুল অাযহা।  কিন্তু এ বছরের ঈদ সকল ঈদের চেয়ে ভিন্ন। সম্পূর্ণ ভিন্ন অাঙ্গিকে উদযাপিত হবে এবারের ঈদুল অাযহা। কারণ, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে মানুষের জীবন থমকে গেছে। বিশ্বব্যাপী লাখ লাখ মানুষ করোনায় অাক্রান্ত, লাখ লাখ মানুষ মৃত্যুবরণ করেছেন। এমন অবস্থায় এবারের ঈদ অামাদেরকে স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করতে হবে।

তিনি অাশা প্রকাশ করে বলেন করোনা সংকট কাটিয়ে ঈদ সবার জীবনে নিয়ে আসবে অনাবিল আনন্দ ও সুখ শান্তি।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031