সর্বশেষ

» বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে মানবিক টিম সিলেটের বই বিতরণ

প্রকাশিত: ১৭. মার্চ. ২০২২ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক:: জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে বই বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার বিকাল ০৫ ঘটিকায় লাক্কাতুরা চা শ্রমিকদের বাচ্চাদের মধ্যে মানবিক টিম সিলেটের পক্ষ থেকে বই বিতরণ করা হয়।

“বঙ্গবন্ধু অঙ্গিকার সকল শিশুর সমান অধিকার” প্রতিপাদ্য বিষয় সামনে রেখে সুবিধা বঞ্চিত শিশুদের আদর্শবান মানুষ গড়তে তাদের হাতে মোবাইল ফোন না দিয়ে আদর্শলিপি বই তোলে দেওয়া আহবান করেন মানবিক টিম সিলেট এর প্রধান সমন্বয়ক পুলিশের নায়েক সফি আহমদ (পিপিএম)।

তিনি আরও বলেন আমরা সমাজের পিছিয়ে পড়া অসহায় হতদরিদ্র শিক্ষার্থীদের নিয়ে কাজ করছি। ২০২২ সালে এখন পর্যন্ত প্রায় ১০০ জন অসহায় শিক্ষার্থীদের ভর্তি ও পড়া লেখার দায়িত্ব নিয়েছে মানবিক টিম সিলেট। শিক্ষা বৃত্তি পাশাপাশি আমরা ছিন্নমূল ও অসহায় দরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিয়ে কাজ করি।

মানবিক টিম সিলেট শিক্ষা, চিকিৎসা, অক্সিজেন, খাদ্য সামগ্রী বিতরণ, রক্ত দান কর্মসূচি, গৃহ নির্মাণ, পরিবেশ রক্ষা বৃক্ষ রোপন, এতিমখানায় সহায়তা সহ নানাবিধ কার্যক্রম অব্যাহত আছে ইনশাআল্লাহ থাকবে।

উক্ত বই বিতরণ অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন টিমের সহ সমন্বয়ক রবিউল ইসলাম রবি, শেখ আল মারজান, পুলিশ সদস্য সফিকুল আলম রুবেল, আব্দুর রহমান পারভেস, আরিয়ান আলিম, সুহেল আহমদ।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930