সর্বশেষ

» এডভোকেট সৈয়দ আবু নছর’র মৃত্যুতে সিলেট জেলা আ’লীগের শোক

প্রকাশিত: ২৩. অক্টোবর. ২০২১ | শনিবার

চেম্বার ডেস্ক:: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক, সাবেক পিপি এডভোকেট সৈয়দ আবু নসর বার্ধক্য জনিত কারণে রোববার (২৩ অক্টোবর) রাতে নিজ বাসায় ইন্তেকাল করেছেন।  (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক এডভোকেট মো.নাসির উদ্দিন খান শোক প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় তাঁরা মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

           

সর্বশেষ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930