সর্বশেষ

» জকিগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ২৮. আগস্ট. ২০২০ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: সিলেটের জকিগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবাসহ বুলবুল আহমদ মাছুম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

 

জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই মহরম আলীর নেতৃত্বে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকালে উপজেলার বিরশ্রী ইউনিয়নের মইয়াখালী গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাছুম জকিগঞ্জ থানাধীন কোনারগাও গ্রামের মৃত শোয়েব উদ্দিনের ছেলে। এসময় তার হেফাজত থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

 

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই মহরম আলী বাদি হয়ে জকিগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ ও সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সিলেট জেলাকে মাদকমুক্ত করতে মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় জকিগঞ্জ থেকে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031