- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
» গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি হলেন মোকাব্বির খান এমপি
প্রকাশিত: ১৭. আগস্ট. ২০২১ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক:: সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনের সংসদ সদস্য মোকাব্বির খান গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। গণফোরামের একমাত্র নির্বাহী সভাপতি হিসেবে তাকে দায়িত্ব দিয়েছেন সংগঠনের সভাপতি ড. কামাল হোসেন।
নিজের স্বাক্ষরিত এক চিঠিতে ড. কামাল হোসেন বলেন, গঠনতন্ত্রের বিধান অনুযায়ী সভাপতির দায়িত্ব পালনে সভাপতিকে সার্বক্ষণিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে ১৬ আগষ্ট থেকে পরবর্তী জাতীয় কাউন্সিল না হওয়া পর্যন্ত মোকাব্বির খান এমপি গণফোরামের নির্বাহী সভাপতি পদে মনোনীত করা হয়েছে।
মোকাব্বির খান এমপি গণফোরামের জন্মলগ্ন থেকে এর সাথে ওতোপ্রতোভাবে জড়িত। প্রথম দিকে তিনি যুক্তরাজ্যে গণফোরামের নেতৃত্ব দিলেও পরবর্তীতে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে নিজের স্থান করে নেন এবং বছরের পর বছর গণফেরামের আদর্শ, উদ্দেশ্য বাস্তবায়নে নিরলস প্রচেষ্ঠা চালিয়ে যান। গণফোরামের প্রেসিডিয়াম সদস্য পদে দায়িত্বও তিনি নিষ্ঠার সাথে পালন করেন।
তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক ‘উদীয়মান সূর্য’ নিয়ে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) সংসদীয় আসন থেকে ভোটে নির্বাচিত হন। বিরোধী দলীয় সদস্য হিসেবে তিনি জাতীয় সংসদে যোগদানের পর থেকে এখন পর্যন্ত গণমানুষের সত্যিকারের প্রতিনিধিত্ব করছেন। দুর্নীতি, অন্যায়, অপশাসন ও দলীয়করণসহ সরকারের গণস্বার্থ বিরোধী সকল পদক্ষেপের বিরুদ্ধে একমাত্র সোচ্চার কন্ঠ হিসেবে সংসদে সাহসী ভূমিকা রেখে চলেছেন।
গণফোরামের নির্বাহী সভাপতি হিসেবে নতুন এই দায়িত্ব লাভের পর এক প্রতিক্রিয়ায় মোকাব্বির খান এমপি বলেন, জাতির অভিভাবক, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন দলের প্রধান হিসেবে তাকে সার্বক্ষণিক সহযোগিতা করতে আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি তা যথাযথ নিষ্ঠার সাথে পালন করবো।
তিনি বলেন, দলের সকল প্রবীণ ও নবীন নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় গণফোরামের আন্দোলনকে সফল করতে সচেষ্ঠ থাকবো।
তিনি বলেন, গণফোরামকে গণমানুষের সংগঠন হিসেবে গড়ে তুলতে সারা দেশের নেতাকর্মীদের বলিষ্ট ভূমিকা নিশ্চিত করা হবে।এজন্য তিনি সকল পর্যায়ের নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছি।
সর্বশেষ খবর
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী

