সর্বশেষ

» সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত করোনায় আক্রান্ত

প্রকাশিত: ২৭. জুলাই. ২০২১ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক::বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী, আওয়ামী- লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য,বর্ষীয়ান জননেতা আবুল মাল আবদুল মুহিত করোনায় আক্রান্ত হয়েছেন।

কয়েকদিন যাবত তিনি শারীরিক ভাবে অসুস্থ থাকায় রবিবার করোনা পরীক্ষা করলে এর ফলাফল পজিটিভ আসে, একই সাথে তাঁর বড় ছেলে শাহেদ মুহিতও করোনা আক্রান্ত হয়েছেন।

তিনি বর্তমানে চিকিৎসকের পরামর্শমতে ঢাকা বনানীস্থ নিজ বাসায় রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা এখন পর্যন্ত মোটামুটি ভালো রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আবুল মাল আবদুল মুহিত এর  ছোটভাই পল্লী শিশু ফাউন্ডেশন ও ঢাকা ডেল্টা হসপিটাল লিমিটেড এর চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন পরিবারের পক্ষ থেকে আবুল মাল আবদুল মুহিত এর সুস্থ্যতার জন্য সিলেট সহ দেশ বিদেশের সকলের কাছে দোয়া কামনা করেছেন।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930