- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
» ফাইজারের টিকা প্রয়োগের মাধ্যমে বিদেশগামীদের টিকা প্রয়োগ কার্যক্রম শুরু
প্রকাশিত: ০৭. জুলাই. ২০২১ | বুধবার
চেম্বার ডেস্ক:: সৌদি আরব ও কুয়েতগামীদের ফাইজারের টিকা প্রয়োগের মাধ্যমে বিদেশগামীদের টিকা প্রয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার।
আজ বুধবার (৭ জুলাই) ঢাকার সাতটি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিদেশগামীদের টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে সৌদি প্রবাসী মো. সাইফুলকে প্রথম টিকা দেওয়া হয়।
তিনি বলেন, মঙ্গলবার (৬ জুলাই) রাতে মোবাইলে এসএমএস পেয়েছি। ফরিদপুর থেকে টিকা নিতে এসেছি।
সাইফুল বলেন, ‘টিকা নেওয়া ছাড়া বিদেশ গেলে অনেক টাকা খরচ হতো। ফরিদপুর থেকে আসতে কিছু টাকা খরচ হলেও টিকা নিতে পেরেছি এটিই বড়। এ মাসেই আমি সৌদি চলে যাব।’
বিএসএমএমইউর ডেপুটি ডিরেক্টর ড. খোরশেদ আলম জানান, এ কেন্দ্রে প্রতিদিন তিনশর মতো সৌদি ও কুয়েতগামীকে টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে। সম্ভব হলে আরও বেশি পরিমাণে বিদেশগামীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে।
এদিকে প্রবাসী কল্যাণ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, ঢাকার সাতটি কেন্দ্রে প্রতিদিন ১ হাজার ৪০০ জন বিদেশগামীকে টিকা দেওয়া হবে। পরবর্তী সময় এ সংখ্যা আরও বাড়ানো হবে।
জানা গেছে, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ডাটাবেজে গত চার দিনে ২০ হাজার বিদেশগামী নিবন্ধন করেছেন। নিবন্ধন শেষ করার প্রক্রিয়ায় আছেন আরও ১৫ হাজার। তাদের মধ্যে যেসব বিদেশগামী সোমবার (৫ জুলাই) চালু হওয়া সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করেছেন, সংখ্যার ওপর ভিত্তি করে তাদের ক্রমান্বয়ে মোবাইলে এসএমএস পাঠানো হবে। সোমবার (৫ জুলাই) এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বিদেশগামীদের টিকা নিবন্ধনের সুরক্ষা অ্যাপের উদ্বোধন ঘোষণা করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।
সর্বশেষ খবর
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা বিকল
- কানাইঘাটে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্য আব্দুল মৌলা গ্রেফতার

