সর্বশেষ

» সিলেটে করোনায় ভয়াবহ রূপ, একদিনে শনাক্ত ২৬৬

প্রকাশিত: ০৫. জুলাই. ২০২১ | সোমবার

চেম্বার ডেস্ক:: সিলেটে দিন দিন বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন শত শত মানুষ। সিলেটে সোমবার একদিনে ২৬৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাব, সরকারি বক্ষব্যাধি হাসপাতালের ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, সোমবার ওসমানীর ল্যাবে ২৮১টি নমুনা পরীক্ষায় ১২১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার শতকরা ৪৩ শতাংশ।

আর, সরকারি বক্ষব্যাধি হাসপাতালে ৮৪ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তের হার শতকরা ৪৭ শতাংশ।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ ল্যাব ইনচার্জ নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে ২৮১ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এ ল্যাবে আক্রান্তের হার শতকরা ৩৭ শতাংশ।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১৯ জন, সুনামগঞ্জের ৩২ জন, হবিগঞ্জের ১৪ জন এবং মৌলভীবাজার জেলার ৮১ জন রয়েছেন।

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31