- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
- গণিতের শিক্ষক নিয়োগ দিচ্ছে কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন (র.) জামেয়া ইসলামিয়া মাদ্রাসা
- কানাইঘাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
» বাংলাদেশে পৌঁছেছে চীনের দেওয়া উপহারের ছয় লাখ ডোজ টিকা
প্রকাশিত: ১৩. জুন. ২০২১ | রবিবার
চেম্বার ডেস্ক:: বাংলাদেশে পৌঁছেছে চীনের দেওয়া উপহারের ছয় লাখ ডোজ টিকা। রোববার (১৩ জুন) বিকেলে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি বিমানে টিকাগুলো আনা হয়।
এর আগে সকালে ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে ঢাকায় চীনা দূতাবাসের উপপ্রধান হুয়ালং ইয়ান লিখেছিলেন, ‘চীনের উপহার দেওয়া সিনোফার্মের ছয় লাখ ডোজ টিকা নিয়ে রওনা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি বিমান।’
তিনটি ছবি দিয়ে চীনা দূতাবাসের উপপ্রধান লিখেন, ‘উড্ডয়নের জন্য প্রস্তুত বাংলাদেশ আর্মির দুটি সি১৩০জে।’
চীনা দূতাবাস আরও জানিয়েছে, রোববার বিকেল নাগাদ দুই বিমানে টিকা ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হয়।
গত ১২ মে সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায় চীন। ওই টিকাও দেশে এনেছিল বিমান বাহিনী।
গত শুক্রবার (১১ জুন) হ্যালং ইয়ান ফেসবুক পোস্টে লিখেন, ‘৬ লাখ টিকা প্রস্তুত। ১৩ জুন তা বাংলাদেশে পৌঁছাবে।’
এর আগে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেন, “১৩ তারিখে ৬ লাখ ভ্যাকসিন আসবে। আমরা এখান থেকে দুটি সি-১৩০ বিমান পাঠাচ্ছি। ওরা ওই দিনই গিয়ে নিয়ে আসবে।”
এর আগে ছয় লাখ ডোজ টিকা উপহারের ঘোষণা দিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মোমেনকে বলেছিলেন, ‘চীন বাংলাদেশের এ মহামারির সর্বশেষ পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে। মহামারির বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ সময়ে চীন বাংলাদেশি বন্ধুদের ভ্যাকসিনের জরুরি প্রয়োজন সম্পর্কে উদ্বিগ্ন।’
সর্বশেষ খবর
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

