- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
» মডেল মসজিদ নির্মাণেও ভয়াবহ দুর্নীতি: ইসলামী আন্দোলন বাংলাদেশ
প্রকাশিত: ১১. জুন. ২০২১ | শুক্রবার
চেম্বার ডেস্ক:: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমদ বলেছেন, মডেল মসজিদ নির্মাণেও ভয়াবহ দুর্নীতি প্রমাণ করে দেশের রন্দ্রে রন্দ্রে দুর্নীতিবাজরা শেকড় গেড়ে বসে আছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাওলানা ইউনুছ আহমদ সরকারের দেশব্যাপী ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের প্রজেক্টকে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করে বলেছেন, উদ্বোধনের আগ থেকেই মসজিদের ফ্লোরে থাকা টাইলস ফেটে ও উঠে যাচ্ছে। পিলার ও দেয়াল বাঁকা করে নির্মাণ করা হয়েছে। দেয়ালের রং উঠে যাচ্ছে। এতে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়া অতিথিরাও।
আজ শুক্রবার এক বিবৃতিতে মহাসচিব ইউনুছ আহমদ বলেন, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ নিয়েও চরম দুর্নীতি কোনভাবেই মেনে নেয়া যায় না। মডেল মসজিদ নির্মাণ নিয়ে দেশের ইসলামপ্রিয় জনগণ আশা করেছিল যে, মসজিদগুলোতে যোগ্য ও পরহেজগার জনবল নিয়োগ দেয়ার মাধ্যমে সরকার ইসলাম ও ধর্মপ্রাণ মুসলমানদের জন্যে একটি ঐতিহাসিক ভূমিকা পালন করতে পারে। কিন্তু অবাক বিস্ময়ে দেশবাসী লক্ষ্য করছে মসজিদ উদ্বোধনের আগেই নির্মাণ কাজে চরম অনিয়ম। মুজিববর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে ৫০টি মডেল মসজিদের উদ্বোধন মুজিববর্ষকে প্রশ্নবিদ্ধ করেছে এবং মসজিদ নির্মাণ নিয়েও যে ভয়াবহ দুর্নীতি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এর পূর্বেও মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের দেয়া ঘরও ধসে পড়েছিল উদ্বোধনের আগেই। এভাবে প্রজেক্টের নামে দেশের সম্পদ লুটেপুটে খাচ্ছে সরকারের বিভিন্ন পর্যায়ের লোকেরা।
উল্লেখ্য যে ফরিদপুরের সালথা উপজেলা সদরে একটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। যা উদ্বোধনের আগে হাত দিলেই উঠে আসছে মডেল মসজিদের প্লাষ্টার, ফেটে যাচ্ছে টাইলস।
ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমদ বলেন, মডেল মসজিদ নির্মাণেও যারা দুর্নীতি করেছে তাদের আইনের আওতায় আনতে হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। সেইসাথে সারাদেশে যারা দেশের সম্পদ লুটেপুটে খাচ্ছে তাদেরকেও সামাজিকভাবে বয়কট করতে হবে।
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

