- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
» ভক্তদের কাছে ক্ষমা চেয়ে যা বললেন সাকিব আল হাসান
প্রকাশিত: ১১. জুন. ২০২১ | শুক্রবার
চেম্বার ডেস্ক:: আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে স্টাম্প ভেঙে বিতর্কে জড়িয়েছেন সাকিব আল হাসান। এরপর তিনি নিজের ফেসবুক পেজে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন।
তিনি জানিয়েছেন, এমন ভুল আর ভবিষ্যতে হবে না। সেই সঙ্গে দল, ম্যানেজমেন্ট ও ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আয়োজকদের কাছেও ক্ষমা চেয়েছেন তিনি। অনাকাঙ্ক্ষিত এই ভুলটিকে ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।
সাকিব লিখেছেন, ‘প্রিয় ভক্ত ও অনুসারীরা, নিজের মেজাজ হারানোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সেই সঙ্গে ম্যাচের আবহ নষ্ট করার জন্য ক্ষমা চাচ্ছি। বিশেষ করে যারা বাড়িতে বসে খেলা দেখছেন। আমার মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের কাছে এমন আচরণ কোনভাবেই কাম্য নয়। কিন্তু মাঝে মাঝে দুর্ভাগ্যবশত এরকম হয়ে যায়। এই মানবিক ভুলের কারণে আমি দল, ম্যানেজমেন্ট ও টুর্নামেন্টের কমিটির কাছে ক্ষমা চাচ্ছি। আশা করছি ভবিষ্যতে আর এমনটা হবে না। ধন্যবাদ, সবার জন্য ভালোবাসা।’
ঘটনাবহুল এই ম্যাচে আবাহনীকে বৃষ্টি আইনে ৩১ রানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে স্টাম্প ভেঙে বিতর্কের জন্ম দিয়েছেন মোহামেডানের অধিনায়ক সাকিব। আবাহনীর ইনিংসের মাঝ পথে দফায় দফায় মেজাজ হারিয়েছেন এই অলরাউন্ডার।
এই সময় আবাহনীর প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান সাকিব। যদিও এই ঘটনার পরও ম্যাচটি সম্পন্ন হয়েছে। এই হাই ভোল্টেজ ম্যাচে আবাহনী লিমিটেডের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান করেছে সাকিবের মোহামেডান।
জবাবে মোহামেডানের ইনিংস থামে ৬ উইকেট হারিয়ে ৪৪ রানে। বৃষ্টি আইনে আবাহনীর লক্ষ্য দাঁড়িয়েছিল ৯ ওভারে ৭৬। যদিও তাসকিন আহমেদ ও আবু জায়েদ রাহীর বোলিং তোপে সেই লক্ষ্যের অনেক আগেই থামতে হয়েছে মুশফিকুর রহীমের দলকে।
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- জমকালো আয়োজনে তপোবনে ১ম দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- অ্যাডভোকেট ছাইদুর রহমান জীবেব মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ভোধন
- কানাইঘাটে ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়ন ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধন
- হবিগঞ্জে সংবর্ধিত হলেন জাতীয় দলের সাবেক তারকা পেসার কোচ নাজমুল হোসেন
- সৈয়দ হাতিম আলী স্কুলে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুরমা, ফুটবলাররা পেলো নেট উপহার

