- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
» স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে বাংলাদেশ ও ভারত যৌথ অনুষ্ঠান করবে: পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত: ১৯. আগস্ট. ২০২০ | বুধবার
চেম্বার ডেস্ক:: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ভারত আমাদের নিকট প্রতিবেশি। তাদের সাথে আমাদের সম্পর্ক ঐতিহাসিক। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তারাও রক্ত দিয়েছে। মুক্তিযুদ্ধে আমাদের বিজয়, তাদেরও অনেক বড় বিজয়। আগামী বছর আমরা স্বাধীনতার ৫০ বছরপূর্তি উৎসব করবো। এই উৎসবে অনেকগুলো অনুষ্ঠান দু’দেশ মিলে করবে। এজন্য আলাপ আলোচনাও চলছে।
বুধবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতি উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার বাংলাদেশ সফর প্রসঙ্গে ড. মোমেন বলেন, আলোচনায় কোভিড বিষয় গুরুত্ব পাবে। ভারতে কোভিডের ভ্যাকসিন তৈরির সম্ভাবনা আছে। সেটা আমরা কিভাবে পেতে পারি এটা নিয়েও আলোচনা হতে পারে। তবে আমরা অন্যান্য দেশ থেকেও কোভিডের ভ্যাকসিনের ব্যবস্থা করার চেষ্টা চালাবো।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন আরো বলেন, ভারতীয় পররাষ্ট্র সচিবের সাথে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হবে। প্রতিবেশি দেশ হিসেবে ভারতের সাথে আমাদের অনেক কিছু আলোচনার আছে। কোভিডের কারণে পশ্চিমবঙ্গ সরকার কড়াকড়ি করায় দু’দেশের অনেকগুলো পণ্যবাহী ট্রাক আটকা পড়েছিল। পরে ট্রাকের পরিবর্তে ট্রেন ও জাহাজ দিয়ে পণ্য পরিবহন করা হয়েছে। ভারতের সাথে ভালো সম্পর্ক থাকায় এসব সমস্যা সহজে দূর করা সম্ভব হচ্ছে।
এর আগে মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উদ্বোধন করেন এবং ১৫ আগস্টের সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
সর্বশেষ খবর
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর