সর্বশেষ

» কানাইঘাট দিঘীরপার ইউপিতে হাস-মোরগ ও সবজি-বীজ বিতরণ

প্রকাশিত: ১৮. আগস্ট. ২০২০ | মঙ্গলবার

কানাইঘাট প্রতিনিধি:: কানাইঘাট দিঘীরপার ইউপিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানের মাধ্যমে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ১০ জনের মধ্যে ৯ জনকে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে হাস-মোরগ ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। ১ জনকে বাজারে ব্যবসা করার জন্য পান দোকানের সকল মালামাল কিনে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সাড়ে ১১টায় দিঘীরপার পূর্ব ইউনিয়ন কমপ্লেক্সে ‘আমার বাড়ি আমার খামার’ ও সমাজ সেবা অফিস কানাইঘাটের সহযোগিতায় চেয়ারম্যান আলী হোসেন কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান। এছাড়াও উপস্থিত ছিলেন, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী চৌধুরী মোঃ মনজুর মোমিন, আনসার বিডিপির ইউনিয়ন দলনেতা বশির উদ্দিন চৌধুরী, মাঠ সহকারী নাজমুছ সাকিব, ইউপি সদস্য বদরুল হক, রমিজ উদ্দিন, এবাদুর রহমান প্রমূখ। অনুষ্ঠান শেষে এই ১০ জনকে আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমিতির সদস্য করা হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031