- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» রাশিয়ার টিকা বাংলাদেশে তৈরি হবে: পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত: ২২. এপ্রিল. ২০২১ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক:: রাশিয়ার তৈরি করোনার টিকা স্পুৎনিক-ভি তৈরি হবে বাংলাদেশে। দুই দেশ যৌথভাবে এ টিকা উৎপাদন করবে। এনিয়ে চুক্তিও হয়ে গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র ভবনে করোনার টিকা বিষয়ে বাংলাদেশ সরকারের বিকল্প ভাবনা নিয়ে ডিবিসি নিউজসহ কয়েকটি গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান।
করোনার টিকার জন্য এতোদিন বাংলাদেশ ছিলো আমদানি নির্ভর। এবার দেশেই টিকা উৎপাদন হবে দেশেই। এমন সম্ভাবনার কথা জানান পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, রাশিয়ার তৈরি স্পুৎনিক ভি টিকা যৌথভাবে উৎপাদন করার বিষয়ে চুক্তি হয়েছে। আমাদের সঙ্গে যে চুক্তি হয়েছে সেখানে আমরা বলেছি যে, কিছু আমরা ক্যাশ দিয়ে কিনব, আর কিছু এখানে স্থানীয়ভাবে উৎপাদন করব। তবে এক নম্বর শর্ত হচ্ছে যে, ভ্যাকসিন উৎপাদনের ফর্মুলা অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না।
তিনি জানান, ছয় লাখ টিকা দেবে চীন। এছাড়া দক্ষিণ এশিয়ায় করোনার টিকা রাখার জন্য সংরক্ষণাগারের প্রস্তাব দিয়েছে চীন, বাংলাদেশ এতে সম্মত হয়েছে।
যারা চীনের সঙ্গে ব্যবসা করেন এবং দেশের যে সকল শিক্ষার্থী চীনে পড়াশোনা করছেন তারা ওই দেশে উৎপাদিত ভ্যাকসিন নেয়ার জন্য আগ্রহ দেখিয়েছে। কেননা এতে করে চীনের সঙ্গে তাদের কাজ করতে সুবিধা হবে। আমরা এর আগে রূপপুরে যারা কাজ করছেন তাদের জন্য রাশিয়ার ভ্যাকসিন অনুমোদন দিয়েছি। এরই মধ্যে রূপপুরে তাদের ভ্যাকসিন নেয়া হয়েছে। তাই আমরা কিছু ভ্যাকসিন চীন থেকেও কিনব। এছাড়া চীন আমাদের ৫ লাখ ডোজ ভ্যাকসিন উপহার হিসেবে দেবে।
এছাড়া ভারত কখনোই বলেনি টিকা দিবে না তবে তাদের করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এই মুহুর্তে দিতে পারছে না বলেও জানান তিনি। অন্যান্য দেশের তৈরি করোনার টিকার অগ্রগতি ও কার্যকারিতার বিষয়টি খেয়াল রাখছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

