- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- পূজা উদযাপন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলাব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে প্রসারিত ও গতিশীল করা হবে: মিজান চৌধুরী
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
» হেফাজত কোনোভাবেই ছাড় পাবে না : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
প্রকাশিত: ১৭. এপ্রিল. ২০২১ | শনিবার
চেম্বার ডেস্ক:: ধর্মের নামে নাশকতাকারীদের বিচারের সম্মুখীন হতে হবে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আইনানুগভাবেই হেফাজতকে বিচারের সম্মুখীন হতে হবে, এ থেকে তারা কোনোভাবেই ছাড় পাবে না।
আজ শনিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
সাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থানের সরকারের কোনো দায় রয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নিঃসন্দেহে সরকারের দায় আছে। দায় আছে বলেই, সরকার নমনীয় হয়েছে, অনেকেই হয়তো সরকারের এই নমনীয়তা ভালো চোখে দেখছেন না। তার পরও আমি বলব রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের অনেক কিছুই বিবেচনায় নিয়ে কাজ করতে হয়।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, তারা আমাদের জাতীয় সংগীত মানে না, জাতীয় সংগীত গায় না, জাতীয় পতাকা ওড়ায় না। তারা আমাদের সরকারি অফিস-আদালত পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে। এসিল্যান্ড অফিসের সব দলিলপত্র পুড়িয়ে দিয়েছে। ওস্তাদ আলাউদ্দিন খাঁর বাড়ি ধ্বংস করে দিয়েছে। ১৯৭১ সালে পাকিস্তানিরা যা করেছে, তারা সেই অনুকরণেই ২৬ মার্চ থেকে ২৮ মার্চ সেই তাণ্ডব চালিয়েছে।
তিনি বলেন, তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। আমরা বহু রক্ত দিয়ে জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তাই এই অবস্থা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সরকার স্লো বাট স্টেডি। আপনারা দেখছেন সেই সব সন্ত্রাসীদের কিভাবে ধরা হচ্ছে, আইনের আওতায় আনা হচ্ছে। আইনানুগভাবে তাদের বিচারের সম্মুখীন হতে হবে। এর থেকে তারা কোনোভাবেই তারা ছাড় পাবে না, ইনশাল্লাহ।
সর্বশেষ খবর
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- পূজা উদযাপন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলাব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে প্রসারিত ও গতিশীল করা হবে: মিজান চৌধুরী
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা
- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি
- এনসিপির কানাইঘাট উপজেলা চেয়ারম্যান প্রার্থী বুরহানুদ্দীন ইউসুফ